Logo

জাতীয়

৫ বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ০৮:২১

অ
৫ বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

শুক্রবার (১১ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে এবং পরে উত্তর দিকে অগ্রসর হতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এদিকে, কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে জানিয়েছেন, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে শুক্রবার (১১ এপ্রিল) প্রায় সারাদিন থেমে-থেমে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর ওপর বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

বিশেষ করে দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলা এবং খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার সীমান্তবর্তী উপজেলাগুলোর ওপর মাঝারি থেকে ভারি বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

এসআইবি/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন