Logo

জাতীয়

নিরাপত্তার দায়িত্বে অবহেলা পেলে ব্যবস্থা : র‌্যাব ডিজি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১১:৫৯

অ
নিরাপত্তার দায়িত্বে অবহেলা পেলে ব্যবস্থা : র‌্যাব ডিজি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেছেন, ফ্যাসিবাদের মুখাকৃতি পুড়ে যাওয়ার ঘটনায় চারুকলায় নিরাপত্তায় দায়িত্বে থাকাদের কোনো ঘাটতি ছিল কি না, তা অনুসন্ধান করে দেখা হচ্ছে। দায়িত্বে অবহেলা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (১৩ এপ্রিল) সকালে রমনা বটমূলে ‘বাংলা নববর্ষ-১৪৩২ উৎসব উদযাপনে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা’ সংক্রান্ত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, চারুকলায় যে ঘটনাটি ঘটেছে তার তদন্ত হবে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

র‌্যাব ডিজি বলেন, আমরা এও খতিয়ে দেখছি যে, এখানে আমাদের নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তাদের কোনো ঘাটতি ছিল কি না। সেটা অনুসন্ধান করে দেখা হচ্ছে। যদি সেরকম কিছু পাওয়া যায় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ডিআর/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন