Logo

জাতীয়

সিলেট ও চাঁদপুরে অনলাইনে জিডি সেবা চালু করছে পুলিশ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ২১:৩৭

অ
সিলেট ও চাঁদপুরে অনলাইনে জিডি সেবা চালু করছে পুলিশ

অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে থানায় সশরীরে উপস্থিত না হয়েও ঘরে বসে সকল ধরনের জিডি করার সুবিধা চালু করছে বাংলাদেশ পুলিশ‌। 

বর্তমানে অনলাইনে শুধুমাত্র হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত জিডি করা যায়। এখন থেকে অনলাইনে সকল ধরনের জিডি করা যাবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।   

প্রাথমিক পর্যায়ে পাইলট ভিত্তিতে আগামী মঙ্গলবার সিলেট মেট্রোপলিটন পুলিশের সকল থানা এবং চাঁদপুর জেলা পুলিশের সকল থানায় অনলাইনে জিডি সেবা চালু করা হবে। 

পর্যায়ক্রমে সারা দেশে সকল থানায় অনলাইনে সকল ধরনের জিডি করার সুবিধা চালু করা হবে বলেও জানিয়েছে পুলিশ সদর দপ্তর।  

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর বলেন, অনলাইন জিডি সেবা পেতে প্রথম গুগল প্লে স্টোর থেকে ‘Online GD’ অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। পরে রেজিস্ট্রেশন করে এ সেবা পাওয়া যাবে। এক্ষেত্রে একাধিকবার রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। 

রেজিস্ট্রেশন করতে অথবা অনলাইন জিডি করতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হলে ০১৩২০০০১৪২৮ হটলাইন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। হটলাইন নম্বরটি ২৪ ঘণ্টা চালু থাকবে।  

এমএনএন/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন