রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সোমবার (১৪ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লঘু চাপটি পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘু চাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি হ্রাস ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
এসআইবি/এমজে

