Logo

জাতীয়

বর্ষবরণ অনুষ্ঠানে প্রশাসনের বাধা-মঞ্চ ভাঙচুর, উদীচীর নিন্দা

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০৮:২৪

অ
বর্ষবরণ অনুষ্ঠানে প্রশাসনের বাধা-মঞ্চ ভাঙচুর, উদীচীর নিন্দা

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম ও বগুড়ায় বর্ষবরণ অনুষ্ঠানে প্রশাসনের বাধা ও দুষ্কৃতিকারীদের দ্বারা চট্টগ্রামের ডিসি হিলের মঞ্চ ভাঙচুরের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে উদীচী।

রোববার (১৩ এপ্রিল) সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রামের ডিসি হিলে (১৪ এপ্রিল) সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের নববর্ষ বরণ অনুষ্ঠানে উদীচীসহ ২০টি সাংস্কৃতিক সংগঠনকে মঞ্চে তুলতে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন। পুলিশ ও র‌্যাব বাহিনীর উপস্থিতিতে ডিসি হিলের মঞ্চ ভাঙচুর করে দুষ্কৃতিকারীরা। এঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

অন্যদিকে বগুড়ায় উদীচীসহ কয়েকটি সংগঠনের যৌথ উদ্যোগে ‘দিনবদলের মঞ্চ’ আয়োজিত দীর্ঘদিনের ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠান আয়োজনে বাধা প্রদান করেছে প্রশাসন। আমরা এ ঘটনারও তীব্র নিন্দা জানাই।

বর্ষবরণের মতো একটি সর্বজনীন অনুষ্ঠানে বাধা প্রদান এ দেশের ঐতিহ্য ও সংস্কৃতির উপর আঘাত বলে মনে করে উদীচী।  

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ এর গণঅভ্যুত্থানে অন্যতম অংশীদার বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী মনে করে প্রশাসনের এ ধরনের পদক্ষেপ পতিত স্বৈরাচারী সরকারের আমলাতন্ত্রের অনুসরণ ছাড়া আর কিছুই নয়। যে পরিবর্তনের লক্ষ্যে দেশের ছাত্র জনতা জীবন দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটিয়েছে, প্রশাসনের এ ধরনের অপকর্ম সেই লক্ষ্য অর্জনকে বাধাগ্রস্ত করবে।

এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন