Logo

জাতীয়

বাহারের জমি-বাড়ি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৭:৪৬

অ
বাহারের জমি-বাড়ি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ.ক.ম. বাহাউদ্দিন বাহারের কুমিল্লার মনোহরপুরে ১৫ শতক জমি ও একটি বাড়ি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

এ ছাড়া বাহার ও স্বার্থ সংশ্লিষ্ট ২৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। আবেদনে জব্দ হওয়া বাড়ি নির্মাণে বিনিয়োগ ১৬ কোটি বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া জমির মূল্য ৩৮ লাখ ৮০ হাজার টাকা বলে উল্লেখ করা হয়েছে।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই  আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

আবেদনে বলা হয়েছে, আসামি আ.ক.ম. বাহাউদ্দিন পলাতক অবস্থায় স্থাবর সম্পদ বিক্রয় এবং ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন ও স্থানান্তর করার পরিকল্পনা করছেন। মামলাটি সুষ্ঠু তদন্ত্রের স্বার্থে সম্পত্তিগুলো ক্রোক  এবং অবরুদ্ধকরণ করা প্রয়োজন।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন