মাগুরা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার (১৮ এপ্রিল) সকালে কলেজ পরিদর্শনকালে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের এ কথা বলেন।
তিনি বলেন, ‘মেডিকেল কলেজ বন্ধ, স্থানান্তর বা অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে অধিভুক্ত করার কোনো ইচ্ছা সরকারের নেই।’
এ সময় মাগুরা জেলা প্রশাসক মো. ওহিদুল ইসলাম, কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে, দায়িত্বশীল নাগরিক হয়ে উঠতে এবং দেশের জন্য ইতিবাচক অবদান রাখতে উৎসাহিত করেন।
এমআই

