Logo

জাতীয়

আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত

Icon

বাসস

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ০০:৩৮

অ
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত

সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সার্বিক তত্ত্বাবধানে সদর দপ্তর লজিস্টিকস্ এরিয়ার ব্যবস্থাপনায় ঢাকা সেনানিবাসস্থ ৯০১ সেন্ট্রাল ওয়ার্কশপ, ইএমইর মসজিদে শুক্রবার আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়।

এই প্রতিযোগিতায় জিওসি ও লজিস্টিকস্ এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মোস্তাগাউছুর রহমান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ সেনাবাহিনী দল এবং রানারআপ হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ নৌবাহিনী দল।

গত ১৫ এপ্রিল শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মোট ৩টি দল (সেনা, নৌ ও বিমান) অংশগ্রহণ করে। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল পদবির সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার।

এই প্রতিযোগিতার মাধ্যমে তিন বাহিনীর সদস্যদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাবের বিকাশ ও পারস্পরিক সৌহার্দ্য আরো মজবুত হবে।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন