Logo

জাতীয়

সাবেক প্রতিমন্ত্রী বিপুর ব্যাংক হিসাব অবরুদ্ধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৬:৩৮

অ
সাবেক প্রতিমন্ত্রী বিপুর ব্যাংক হিসাব অবরুদ্ধ

ছবি : সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ৪৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

এছাড়া তার তিনটি টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ি, রাজধানীর বনানীতে তিনটি অ্যাপার্টমেন্ট ও পরীবাগে একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত।

দুদকের  আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ  আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম  তথ্যটি জানিয়েছেন।

আবেদনে বলা হয়েছে, আসামি নসরুল হামিদ বিপুর নামে স্থাবর এবং অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। 

আসামি নসরুল হামিদের নামে অর্জিত স্থাবর, অস্থাবর সম্পদ হস্তান্তর, স্থানান্তর দলিল সম্পাদন বা অন্য কোন পন্থায় মালিকানা পরিবর্তন বা হস্তান্তর করার সম্ভবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি নসরুল হামিদ বিপুর নামে অর্জিত বর্ণিত স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ ক্রোক করা আবশ্যক। আদালত আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

টিএ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন