Logo

জাতীয়

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৪৯ জন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৮:০৫

অ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৪৯ জন

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ২৭৬ জন।

রোববার (২০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ঢাকা বিভাগের ৭ জন, চট্টগ্রাম বিভাগের ১১ জন, রাজশাহী বিভাগের এক জন ও বরিশাল বিভাগের ৩০ জন রোগী রয়েছেন।

বিগত বছরগুলোর মত চলতি বছরও পুরুষদের ডেঙ্গুতে আক্রান্তের হার বেশি। চলতি বছর পুরুষদের ডেঙ্গুতে আক্রান্তের হার ৬১ দশমিক ২ শতাংশ এবং নারীতে আক্রান্তের হার ৩৮ দশমিক ৮ শতাংশ।

উল্লেখ্য,চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৭ জনের। যাদের মধ্যে পুরুষ ১১ জন এবং নারী ৬ জন।

এসআইবি/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন