জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের হওয়া মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনকে খালাস দেওয়া হয়েছে।
এ নিয়ে দুই মাসের মধ্যে দুদকের দায়ের করা তিনটি মামলায় তিনি খালাস পেলেন।
রোববার ঢাকার ৮ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. মঞ্জুরুল হোসেন রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় ড. খন্দকার মোশাররফ হোসেন এজলাসে হাজির ছিলেন।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালের ১০ জানুয়ারি রাজধানীর রমনা থানায় এ মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই বছরের ১৭ সেপ্টেম্বর মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়।
এর আগে গত ২৭ নভেম্বর কয়লাখনি দুর্নীতির মামলায় ও ২৮ অক্টোবর অর্থ আত্মসাতের একটি মামলায় খালাস পান খন্দকার মোশাররফ।
জেইউ/এমজে

