ঢাকার বায়ু ‘সংবেদনশীল গোষ্ঠী’র জন্য অস্বাস্থ্যকর
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ০৭:৫৪
ঢাকার বায়ু দূষণ প্রতিনিয়ত বাড়ছে। সোমবার (২১ এপ্রিল) আন্তর্জাতিক বায়ুর মান পরীক্ষা সংস্থা আইকিউএয়ারের মান অনুসারে ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর। সংস্থাটির মান অনুযায়ী দূষিত বায়ুর শহরের তালিকায় দশম অবস্থানে রয়েছে। আইকিউ এয়ারের মানসূচকে ঢাকার সার্বিক বায়ুর মান ১১৫।
দূষিত বায়ুর তালিকায় প্রথম অবস্থানে রয়েছে ভারতের শহর দিল্লি। যার আইকিউ স্কোর ১৭৯।
দ্বিতীয় অবস্থানে রয়েছে নেপালের শহর কাঠমান্ডু, যার আইকিউ স্কোর ১৪৯। তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার আইকিউ স্কোর ১৪৮।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।
সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুব অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
এসআইবি/এমজে

