চানখারপুলে গণহত্যা
সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে প্রতিবেদন
আদালত প্রতিবেদক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৩:৪২
জুলাই-আগস্টে রাজধানীর চানখারপুলে হত্যাযজ্ঞের তদন্ত শেষ হয়েছে। এ ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজন পুলিশকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
সোমবার (২১ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘জুলাই-আগস্ট গণহত্যার এটি প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হয়েছে। এতে পুলিশের আটজনকে অভিযুক্ত করা হয়েছে।’
গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর চানখারপুলে আর্মড পুলিশ ব্যাটালিয়নের গুলিতে শিক্ষার্থী আনাসসহ ছয়জনকে হত্যার ঘটনা ঘটে।
এনএমএম/এমআই

