Logo

জাতীয়

ইশরাককে মেয়র ঘোষণা করতে আইন মন্ত্রণালয়ের মতামত চায় ইসি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১৭:৪৭

অ
ইশরাককে মেয়র ঘোষণা করতে আইন মন্ত্রণালয়ের মতামত চায় ইসি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণায় ইশরাক হোসেনের গেজেট প্রকাশে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২২ এপ্রিল) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, আদালতের নির্দেশনার পর এখন গেজেট প্রকাশের বিষয়ে পরামর্শ চেয়ে আইন মন্ত্রণালয়ে চিঠি দিচ্ছি। মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেবে এই ইসি সচিবালয়। গেজেট প্রকাশ হলে তা পরে শপথ আয়োজনের বিষয়ে পদক্ষেপ নেবে স্থানীয় সরকার বিভাগ।

এর আগে ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন আদালত। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন। সেই নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করে সরকারের জারি করা গেজেটও বাতিল করা হয়েছে। সেইসঙ্গে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হয়। নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের কপি নির্বাচন কমিশনে আসার পর পর্যালোচনা করা হয়। সবশেষ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেনের বেলায়ও একই রকম পদ্ধতি অনুসরণ করেছিল নির্বাচন কমিশন।

এসআইবি/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন