Logo

জাতীয়

তিন বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৮:১৬

অ
তিন বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 

বুধবার (২৩ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লঘু চাপটি পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘু চাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এসআইবি/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন