আদালতকে পলক
৫ আগস্ট রাত আড়াইটা পর্যন্ত সংসদ ভবনে ছিলেন শিরীন শারমিনসহ ১২ জন
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১২:১১
সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ ১২ জন ৫ আগস্ট রাত আড়াইটা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে ছিলেন। পরে সেখান থেকে সেনাবাহিনী তাদের উদ্ধার করে।
বুধবার (২৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালতে রিমান্ড শুনানিতে এসব তথ্য তুলে ধরেন সাবেক আইসিটি মন্ত্রী পলক।
শুনানিতে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আমাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক।’
শুনানি শেষে আদালত বাড্ডা থানার একটি হত্যা মামলায় পলকের দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
গত বছরের ১৫ আগস্ট পলককে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন সময় তাকে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
ডিআর/এমজে

