Logo

জাতীয়

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩৮ জন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৮:৪০

অ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩৮ জন

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৩৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময় কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৩৮৭ জন।

বুধবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ঢাকা বিভাগের ১২ জন, চট্টগ্রাম বিভাগের ৯ জন ও বরিশাল বিভাগের ১২ জন, ময়মনসিংহ বিভাগের দুই জন ও খুলনা বিভাগের তিন জন রোগী রয়েছেন।

বিগত বছরগুলোর মত চলতি বছরও পুরুষদের ডেঙ্গুতে আক্রান্তের হার বেশি।চলতি বছর পুরুষদের ডেঙ্গুতে আক্রান্তের হার ৬১ দশমিক ৪ শতাংশ এবং নারীদের আক্রান্তের হার ৩৮ দশমিক ৬ শতাংশ।

উল্লেখ্য,চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৮ জনের। তাদের মধ্যে পুরুষ ১২ জন এবং নারী ৬ জন।

এসআইবি/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন