বিএনপি ‘জুলুম’ করে প্রতিশোধ নিতে চায় না : তারেক রহমান
রংপুর প্রতিনিধি
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ২০:১১
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত
বিএনপি জুলুম করে প্রতিশোধ নিতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (২৩ এপ্রিল) রংপুর বিভাগের এক সাংগঠনিক সভায় ভার্চুয়ালী যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘বিএনপির রাজনীতির উদ্দেশ্য দেশ ও দেশের মানুষ। দলের ৩১ দফা দেশের প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে হবে। দেশের স্বার্থে বিএনপি কি করতে চায় তা যদি মানুষের কাছে পৌঁছানো যায়, তাহলে সব প্রতিপক্ষকে মোকাবিলা করা যাবে।’
তারেক রহমান বলেন, ‘বিগত সরকার যা করেছে তা বিএনপি করতে চায় না। জুলুম করে বিএনপি প্রতিশোধ নিতে চায় না। জনগণের মধ্যে বিশ্বাস তৈরি হয়েছে দেশের জন্য বিএনপি কিছু করতে পারবে। প্রতিটি নেতাকর্মীকে জনগণের আস্থা ধরে রাখার ব্যবস্থা করতে হবে। দেশ গঠন ও ৩১ দফার পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানান তারেক রহমান।’
ডিআর/এমআই

