বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এবং অ্যাডভোকেট কামরুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।
আগামী বুধবার (৪ ডিসেম্বর) তাদেরকে আদালতে হাজির করতে বলা হয়েছে।
সকালে তাদেরকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে প্রসিকিউশন।
ইতোমধ্যে আওয়ামী লীগের এই দুই নেতা গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
এর আগে গত ৬ নভেম্বর আমির হোসেনক আমু ও ১৯ নভেম্বর কামরুল ইসলামকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ।
জেইউ/এমজে

