সবার আকাঙ্ক্ষা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা : আলী রীয়াজ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৩:৩৩
ফাইল ছবি
গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সবার আকাঙ্ক্ষা বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সংসদ ভবনে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে আ-আম জনতা পার্টির বৈঠক শুরুর আগে তিনি এ কথা জানান।
আলী রীয়াজ বলেন, ‘সবার আকাঙ্ক্ষা হলো একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। যা প্রতিষ্ঠিত হলে আগামীতে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে পারবে না এবং গণতন্ত্রের জন্য আর কাউকে প্রাণ দিতে হবে না।’
জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন, ‘কমিশনের লক্ষ্য হলো সবার সঙ্গে আলোচনা করে একটি জাতীয় সনদ তৈরি করা। যা সবার কাছে গ্রহণযোগ্য হবে। যার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের পথরেখা নির্মাণ করা হবে।’
৫৩ বছরের শাসন কাঠামোর মধ্যে গণতন্ত্রের ঘাটতির কারণে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে তিনি রও বলেন, ‘গত ১৬ বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসানে ছাত্র-জনতা, রাজনৈতিক দল ও সাধারণ মানুষসহ গণতন্ত্রকামী সবাই একসঙ্গে সংগ্রাম করেছে।’
ডিআর/এমজে

