বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১৩২৫৮
আদালত প্রতিবেদক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১২:০৪
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষায় ফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১৩ হাজার ২৫৮ জন।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে রাতে বার কাউন্সিলের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।
এবারের এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণের উপযুক্ত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪০ হাজার ৬২৭ জন।
আইনজীবী হতে হলে আইন বিষয় ডিগ্রি অর্জনের পর একজন আইনের শিক্ষার্থীকে বাংলাদেশ বার কাউন্সিলের মাধ্যমে তিন ধাপের (এমসিকিউ, লিখিত ও মৌখিক) পরীক্ষায় কৃতকার্য হতে হয়। তারপর জেলা আইনজীবী সমিতির সদস্য হয়ে আইনজীবী হিসেবে কাজ করার সুযোগ পান।
ডিআর/ওএফ

