Logo

জাতীয়

ঢাকার বাতাস সহনীয়, দূষণে শীর্ষে দিল্লি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৮:৩৪

অ
ঢাকার বাতাস সহনীয়, দূষণে শীর্ষে দিল্লি

ছবি : সংগৃহীত

টানা দ্বিতীয় দিন সুখবর পেল রাজধানীবাসী। জনবহুল শহরটির বাতাসে দূষণের মাত্রা কমেছে আজও। রোববার (২৭ এপ্রিল) সকাল ৮টা ২৮ মিনিটে আইকিউএয়ারের সূচকে দেখা গেছে, ৯৬ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৪ তম। এর আগে, গতকালও রাজধানীর বায়ুমান সহনীয় ছিল।

এদিকে ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থা নিয়ে রোববার বায়ু দূষণের শীর্ষে রয়েছে ভারতের দিল্লি (২৬৭), দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (১৯৬), তৃতীয় স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু (১৮৩)। এ ছাড়া চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে বাহারাইনের মানামা (১৬৪) এবং সেনেগালের রাজধানী ডাকার (১৫৮)।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি’ বা গ্রহণযোগ্য মানের বায়ু, ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হয়। ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়। এর পরের স্কোর ৩০১-এর ওপরে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ বায়ু বলে বিবেচিত হয়।

এসআইবি/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন