দেশের ৮ বিভাগেই দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। রোববার (২৭ এপ্রিল) আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লঘুচাপটি পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
এসআইবি/এটিআর

