বেশ কয়েকদিন ধরে কমছে না রাজধানী ঢাকার বায়ু দূষণ। প্রতিদিনই ভয়াবহ রূপ নিচ্ছে জনবহুল এই শহরের বাতাস। আইকিউএয়ারের মান অনুসারে আজও শহরটির বাতাস ‘অস্বাস্থ্যকর’।
শুক্রবার (২ মে) সকাল ৮টায় ওয়েবসাইটটিতে দেখা গেছে, ১৬০ স্কোর নিয়ে বায়ু দূষণে বিশ্বে ৩য় স্থানে রয়েছে ঢাকা।
এ সময় তালিকার প্রথম স্থানে রয়েছে ইরাকের বাগদাদ (২৯৩), দ্বিতীয় স্থানে রয়েছে কুয়েতের রাজধানী কুয়েত সিটি (১৭২)। এ ছাড়া চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানং (১৫২) এবং উগান্ডার কামপালা (১৫১)।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি’ বা গ্রহণযোগ্য মানের বায়ু, ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হয়। ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়। এর পরের স্কোর ৩০১-এর ওপরে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ বায়ু বলে বিবেচিত হয়।
- ডিআর/এটিআর

