ছবি : সংগৃহীত
জরুরি তলবের পর অবশেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন তিনি।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারতীয় হাইকমিশনার ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠক করবেন।
এর আগে, ভারতে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন মিশনে হামলা-ভাঙচুরের ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে জরুরি তলব করে অন্তবর্তী সরকার। মঙ্গলবার বিকেল ৪টায় তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির থাকতে বলা হয়।
ডিআর/এটিআর

