Logo

জাতীয়

ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০২৫, ০৮:১৬

অ
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’

বেশ কয়েকদিন ধরে কমছে না রাজধানী ঢাকার বায়ু দূষণ। প্রতিদিনই ভয়াবহ রূপ নিচ্ছে জনবহুল এই শহরের বাতাস। আইকিউএয়ারের মান অনুসারে আজ শহরটির বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’।

শনিবার (৩ মে) সকাল ৮টা ১২ মিনিটে ওয়েবসাইটটিতে দেখা গেছে, ১৩৪ স্কোর নিয়ে বায়ু দূষণে বিশ্বে ৪র্থ স্থানে রয়েছে ঢাকা।

এ সময় তালিকার প্রথম স্থানে রয়েছে ইরাকের বাগদাদ (২৩১), দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি (১৯৫) এবং তৃতীয় স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় (১৫২)। 

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি’ বা গ্রহণযোগ্য মানের বায়ু, ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হয়। ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়। এর পরের স্কোর ৩০১-এর ওপরে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ বায়ু বলে বিবেচিত হয়।

ডিআর/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন