Logo

জাতীয়

নারী-পুরুষের জীবনব্যবস্থায় স্রষ্টার নির্ধারিত নীতিমালা অপরিহার্য

মাওলানা উবায়দুল্লাহ ফারুক

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০২৫, ২০:৩৩

অ
নারী-পুরুষের জীবনব্যবস্থায় স্রষ্টার নির্ধারিত নীতিমালা অপরিহার্য

নারী-পুরুষ সকল মানুষের জীবনব্যবস্থায় আল্লাহ তায়ালার নির্ধারিত বিধানই চূড়ান্ত ও অপরিহার্য বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। 

শনিবার (৩ মে) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আল্লাহর বিধান মেনে চলা প্রতিটি মুসলমানের কর্তব্য। যে তা অমান্য করে, সে ইসলামবিরোধী ও কাফের। নারী উন্নয়নের নামে সরকার যে কমিশন গঠন করেছে, সেখানে এমন নারীদের রাখা হয়েছে যাদের চরিত্র নিয়ে জনগণের প্রশ্ন আছে। দেশে কি চরিত্রবান, শিক্ষিত মুসলিম নারী নেই?

তিনি স্পষ্ট বলেন, এই দেশ কোনো হিন্দু বা খ্রিস্টান রাষ্ট্র নয়। নারীদের জন্য এমন কোনো আইন প্রণয়ন চলবে না, যা আল্লাহর বিধানের পরিপন্থী। যারা তা করে, তারা মুরতাদ ও কাফের।

মাওলানা ফারুক আরও বলেন, দেশ ও ইসলামবিরোধী কোনো শক্তিকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। জনগণকে সঙ্গে নিয়ে ইসলাম ও দেশের স্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন