Logo

জাতীয়

ভারতের স্বার্থে পরিচালিত প্রকল্প স্থগিত করুন : হাসনাত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮:৪২

অ
ভারতের স্বার্থে পরিচালিত প্রকল্প স্থগিত করুন : হাসনাত

ফাইল ছবি

ভারতের স্বার্থে পরিচালিত প্রকল্প স্থগিতের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি সরকারের প্রতি এ দাবি জানান।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের এখন উচিত ভারতের সঙ্গে পূর্ববর্তী ফ্যাসিবাদী সরকারের করা সব গোপন চুক্তি জনসমক্ষে প্রকাশ করা। একইসঙ্গে ভারতের স্বার্থে পরিচালিত বিভিন্ন প্রকল্পের কার্যক্রম স্থগিত করা, আন্তঃনদীর পানির সুষম বণ্টনের দাবিতে কার্যকর উদ্যোগ নেওয়া।


তিনি আরও বলেন, ‘সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে সরকারকে। ফেলানীসহ সীমান্তে নিহতদের হত্যার বিচারের ব্যবস্থা করা এবং ভারতের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রে জনকল্যাণমূলক নীতিগত অবস্থান গ্রহণ করা জরুরি।’

এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন