জাতীয় ঐক্য নিয়ে সংলাপের ডাক প্রধান উপদেষ্টার
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৭
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
দেশের চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা করতে বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস। এ লক্ষ্যে মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যার পর ছাত্রনেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন তিনি।
রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বুধবার (৪ নভেম্বর) প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে সংলাপ করবেন প্রধান উপদেষ্টা। পরদিন বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপ করবেন।
প্রেস সচিব আরও বলেন, ‘এসব বৈঠকের উদ্দেশ্য হচ্ছে, তিনি জাতীয় ঐক্যের ডাক দেবেন।’
ডিআর/এটিআর

