Logo

জাতীয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় ফের বাড়ল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০২৫, ১৬:২০

অ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় ফের বাড়ল

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় আবার বাড়ানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, অনলাইনে ২০ মে পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা। 

রোববার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, কলেজ কর্তৃক শিক্ষার্থীর ডেটা নিশ্চয়ন ৭ থেকে ২১ মের মধ্যে। কলেজ কর্তৃক সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে ২১ থেকে ২৬ মের মধ্যে।

এ ছাড়া ২০২২ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণকারী এক বা একাধিক বিষয়ে এফ গ্রেড প্রাপ্ত পরীক্ষার্থী তাদের এফ গ্রেড প্রাপ্ত কোড ছাড়াও সি+, সি ও ডি গ্রেড প্রাপ্ত পত্রগুলোর মধ্যে সর্বোচ্চ দুটি পত্রে মানোন্নয়নের জন্য ফরম পূরণের আবেদন করতে পারবেন। 

২০১৩-১৪ এবং ২০১৪-১৫ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের অনার্স চতুর্থ বর্ষে এক বা একাধিক কোর্সে যারা এফ গ্রেড প্রাপ্ত (অকৃতকার্য) অথবা অনুপস্থিত, তারা বিশেষ বিবেচনায় পরীক্ষায় অংশগ্রহণের জন্য সব মিলিয়ে পাঁচ হাজার টাকা বিশেষ ফি দিয়ে আবেদনের ফরম পূরণ করতে পারবেন। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।

ডিআর/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন