Logo

জাতীয়

দূষণের মাত্রা কমল ঢাকার বাতাসে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২৫, ০৭:৫৯

অ
দূষণের মাত্রা কমল ঢাকার বাতাসে

ছবি : সংগৃহীত

দীর্ঘদিন পর ঢাকার বায়ুমানে উন্নতি ঘটেছে। জনবহুল শহরটির বাতাসে দূষণের মাত্রা কমেছে বেশ। বুধবার (১৪ মে) সকাল ৭টা ৫৪ মিনিটে আইকিউএয়ারের সূচকে দেখা গেছে, ঢাকার বায়ুমান সহনীয়।

এ সময় ৯৭ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় শহরটির অবস্থান ১৯তম। এর আগে, মঙ্গলবারও (১৩ মে) ‘অস্বাস্থ্যকর’ ছিল রাজধানীর বাতাস। 

এদিকে ‘ঝুঁকিপূর্ণ’ অবস্থা নিয়ে বুধবার বায়ু দূষণের শীর্ষে কুয়েতের রাজধানী কুয়েত সিটি (৪৭৫), দ্বিতীয় স্থানে আছে কঙ্গোর কিনশাসা (২১৪) এবং তৃতীয় স্থানে আছে পাকিস্তানের লাহোর (১৮৯)। এ ছাড়া চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে চীনের চেংডু (১৬৮) এবং ভারতের দিল্লি (১৬২)।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি’ বা গ্রহণযোগ্য মানের বায়ু, ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হয়। ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়। এর পরের স্কোর ৩০১-এর ওপরে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ বায়ু বলে বিবেচিত হয়।

  • ডিআর/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন