Logo

জাতীয়

ভালুকার সাবেক এমপি কাজিম ঢাকায় গ্রেপ্তার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২৫, ১৩:৪৫

অ
ভালুকার সাবেক এমপি কাজিম ঢাকায় গ্রেপ্তার

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে গ্রেপ্তার করেছে রাজধানীর যাত্রাবাড়ী থানা পুলিশ। বুধবার দিবাগত রাত (১৫ মে) ৩টার দিকে রাজধানীর আফতাব নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান বাংলাদেশের খবরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত বছরের ১৯ জুলাই রাজধানীর উত্তর কুতুবখালী বউবাজার রোডে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হন মোহাম্মদ আরিফ (১৮)। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। এ ঘটনায় আরিফের বাবা মোহাম্মদ ইউসুফ বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

২০২৪ সালের ২৬ আগস্ট দায়ের করা মামলায় ২৪৩ জনের নাম উল্লেখ করা হয়। সাবেক এমপি কাজিম ধনু ওই মামলার ১৪ নম্বর আসামি।

যাত্রাবাড়ী থানাপুলিশ আরও জানায়, ওই আন্দোলনে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়েরকৃত চারটি মামলারই এজাহারনামীয় আসামি তিনি। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আফতাব নগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • এনএমএম/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন