Logo

জাতীয়

ঢাকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২৫, ০৯:১৩

অ
ঢাকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’

বেশ কয়েকদিন ধরে কমছে না রাজধানী ঢাকার বায়ু দূষণ। প্রতিদিনই ভয়াবহ রূপ নিচ্ছে জনবহুল এই শহরের বাতাস। আইকিউএয়ারের মান অনুসারে আজ শহরটির বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’।

রোববার (১৮ মে) সকাল ৯টা ১০ মিনিটে ওয়েবসাইটটিতে দেখা গেছে, ১১৬ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় বিশ্বে ১০ম স্থানে রয়েছে ঢাকা। 

এ সময় ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে তালিকার প্রথম স্থানে রয়েছে বাহরাইনের মানামা (২৪৩), দ্বিতীয় স্থানে রয়েছে কাতারের দোহা (২৩০) এবং তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (২০৯)। এ ছাড়া চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে চীনের চেংডু (১৯১) এবং উহান (১৬৫)।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি’ বা গ্রহণযোগ্য মানের বায়ু, ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হয়। ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়। এর পরের স্কোর ৩০১-এর ওপরে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ বায়ু বলে বিবেচিত হয়।

  • এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন