Logo

জাতীয়

সৌদি পৌঁছেছেন ৪৯ হাজার ১০৩ হজযাত্রী

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২৫, ১০:৩৭

অ
সৌদি পৌঁছেছেন ৪৯ হাজার ১০৩ হজযাত্রী

চলতি বছরের হজ পালনে সৌদি আরবে পৌঁছেছেন ৪৯ হাজার ১০৩ জন বাংলাদেশি হজযাত্রী। রোববার (১৮ মে) রাত ৩টা পর্যন্ত তিনটি এয়ারলাইন্সের ১২৪টি ফ্লাইটে তারা সৌদি পৌঁছান।

আশকোনার হজ অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইটের সংখ্যা ৬২টি। সৌদি এয়ারলাইন্স পরিচালনা করেছে ৪১টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২০টি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন অনুষ্ঠিত হতে পারে হজ। এবারের হজযাত্রীদের সৌদি যাত্রা শুরু হয় গত ২৯ এপ্রিল, যা চলবে আগামী ৩১ মে পর্যন্ত।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্যমতে, এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজে যাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন।

এ পর্যন্ত সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় সর্বমোট ৮৬ হাজার ৭৬৭ জন হজযাত্রীর ভিসা ইস্যু করা হয়েছে।

এদিকে, হজে গিয়ে এখন পর্যন্ত আটজন হজযাত্রী সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন। তারা হলেন, জামালপুর বকশীগঞ্জের হাফেজ উদ্দিন (৭৩), রাজবাড়ীর খলিলুর রহমান, কিশোরগঞ্জের মো. ফরিদুজ্জামান, পঞ্চগড়ের আল হামিদা বানু, ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহান কবীর, নীলফামারির ফয়েজ উদ্দীন (৭২), চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার অহিদুর রহমান (৭২) ও গাজীপুর সদরের জয়নাল হোসেন (৬০)।

উল্লেখ্য, হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ হবে ১০ জুলাই।

  • এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন