Logo

জাতীয়

আসিফ মাহমুদের পদত্যাগ দাবি ইশরাকপন্থিদের

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২৫, ১১:৪০

অ
আসিফ মাহমুদের পদত্যাগ দাবি ইশরাকপন্থিদের

ছবি : বাংলাদেশের খবর

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগের দাবি জানিয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা। 

রোববার (১৮ মে) টানা চতুর্থ দিন ইশরাককে ডিএসসিসির মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবন অবরুদ্ধ করে ইশরাকপন্থিদের আন্দোলন থেকে এ পদত্যাগের দাবি করা হয়। 

আন্দোলনকারীদের অভিযোগ, আসিফ মাহমুদের কারণে আদালতের রায়ের পরও ইশরাক হোসেন মেয়র হিসেবে শপথ নিতে পারছেন না। আসিফ মাহমুদ নিজের স্বার্থে ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ নিতে দিচ্ছেন না। 

এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়— ‘এক-দুই-তিন-চার; আসিফ তুই গদি ছাড়’, ‘আসিফের চামড়া; তুলে নেব আমরা’, ‘আসিফের গদিতে; আগুন জ্বালো একসাথে’, ‘শপথ নিয়ে তালবাহানা; চলবে না চলবে না’,অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই; দিতে হবে দিতে হবে’, ‘জনতার মেয়র ইশরাক ভাই; অন্য কোনো মেয়র নাই’। 

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস ইশরাক হোসেনকে প্রায় পৌনে ২ লাখ ভোটে পরাজিত করেন। তবে দীর্ঘ আইনি লড়াই শেষে গত ২৭ মার্চ আদালত ওই ফলাফল বাতিল করে ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করে।

এরপর ২২ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশের জন্য আইন মন্ত্রণালয়ের মতামত চায়। কিন্তু এখনো ইশরাককে শপথ করানো হয়নি। এ নিয়ে দেখা দিয়েছে অচলাবস্থা।

আন্দোলনকারীরা জানিয়েছেন, ইশরাকের শপথ না হওয়া পর্যন্ত তারা নগরভবনের সামনে কর্মসূচি চালিয়ে যাবেন।

  • এসআইবি/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন