Logo

জাতীয়

শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২৫, ১৩:৪৪

অ
শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। সংস্থাটির উপ-পরিচালক মাসুদুর রহমানকে এই অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (১৮ মে) দুপুরে দুদকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, অনুসন্ধানকারী দল সম্পদ বিবরণীর নোটিশ জারিসহ শেখ হাসিনার স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব খতিয়ে দেখবে। একইসঙ্গে তার আয়কর নথির সঙ্গে বাস্তবে তার সম্পদের হিসাব মেলাবে।

এর আগে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতি, বিদেশে অর্থ পাচার, প্রকল্পের অর্থ লুটপাটের একাধিক অনুসন্ধান শুরু করে দুদক। এরইমধ্যে পূর্বাচলে প্লট জালিয়াতির মামলায় চর্জশিট দাখিল করলে আদালত হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন।

এ ছাড়া বিমানবন্দরে উন্নয়ন প্রকল্পের নামে লুটপাটের অভিযোগেও তার বিরুদ্ধে একটি মামলা করতে যাচ্ছে সংস্থাটি।

  • এনএমএম/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন