Logo

জাতীয়

আদানির বকেয়া পরিশোধের গতি বেড়েছে

প্রধান উপদেষ্টার প্রেস সচিব

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ১৩:৫৯

অ
আদানির বকেয়া পরিশোধের গতি বেড়েছে

সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম | ছবি : সংগৃহীত

ভারতের আদানি গ্রুপের বকেয়া পরিশোধের গতি বেড়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে রেমিট্যান্সের গতি বেড়েছে। ফলে এখন সেন্ট্রাল রিজার্ভে হাত না দিয়েই আন্তর্জাতিক পেমেন্টগুলো করতে পারছি। আদানি গ্রুপের বকেয়া পেমেন্ট দেওয়ার গতি বেড়েছে। সামনে আরও বাড়বে। সেই সক্ষমতা সরকারের আছে।

রোববার (৩ নভেম্বর) সন্ধ্যায় ফরেস সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে শফিকুল আলম কথা বলেন। তিনি বলেন, বিদ্যুৎ আমদানির জন্য ভারতের আদানি গ্রুপ টাকা পায়, এটা সত্য। পূর্বের যে বিল বাকি আছে সেটার জন্য মূলত দায়ী পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার। তারা বিশাল ফাইল অব বেকলট রেখে গিয়েছিল।

তিনি আরও বলেন, আদানি গ্রুপকে গত মাসে আমরা ৯ দশমিক ৭ মিলিয়ন ডলার পেমেন্ট করেছি। যেটা আগস্ট বা আগের মাসের চেয়ে দ্বিগুণ। আমাদের তরফ থেকে সর্বোচ্চ পেমেন্ট আরও দ্রুত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরও বলেন, আমরা কারও দ্বারা পাওয়ার হোস্টেজ (জ্বালানি নির্ভরতা) হব না। নিজেরাই স্বয়ংসম্পূর্ণ হব।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

ডিআর/এইচ/

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন