Logo

জাতীয়

দেশে আর কারও দুটি এনআইডি নেই : ডিজি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২৫, ১৬:৪০

অ
দেশে আর কারও দুটি এনআইডি নেই : ডিজি

গণমাধ্যমের সাথে কথা বলেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর /ছবি : সংগৃহীত

একই ব্যক্তির দুটি জাতীয় পরিচয়পত্রের প্রথমটি ঠিক রেখে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে দ্বিতীয়টি বাতিল করে করা হয়েছে। এই মুহূর্তে দেশে দুটি এনআইডি আর কারও নেই বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর।

সোমবার (১৯মে) নির্বাচন কমিশন কার্যালয়ে তিনি এ কথা জানান।

তিনি বলেন, দুটি জাতীয় পরিচয়পত্রধারী ৫৮৬ জনকে আইডেন্টিফাই করেছিলাম; সর্বশেষ তাদেরকে আমরা নিষ্কৃতি দিয়েছি। যেহেতু দুটো ছিল, তাই লক ছিল। তারা কোনো নাগরিক সেবা নিতে পারছিলেন না। যেহেতু প্রথমটি রেখে দ্বিতীয়টি বাতিল করে হয়েছে, এখন তাদের প্রথম এনআইডি ওপেন হয়ে গেছে। তারা নাগরিক সেবা পাবেন। 

তিনি আরও বলেন, ইসির এনআইডি ডেটাবেজে সাড়ে ১২ কোটিরও বেশি নাগরিকের তথ্য রয়েছে। এ তথ্যভাণ্ডার থেকে কখনো কখনো তথ্য ফাঁসের ঘটনা ঘটছে। তথ্য ফাঁসের ঝুঁকি রোধে এখন সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। 

হুমায়ুন কবীর বলেন, ডেটা সেন্টার নিয়ে এ মুহূর্তে কোনো রকম চ্যালেঞ্জ মোকাবেলা করছি না। কিন্তু এটা যেহেতু ডেটা সেন্টার, তাই কোনোভাবেই যেন ডেটা লিক না হয়, অথবা অন্য কোনো কারণে ক্ষতিগ্রস্ত না হয়- সেজন্য দৈনন্দিন কার্যক্রম চলমান রয়েছে।

এসআইবি/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন