Logo

জাতীয়

ঢাকার বাতাসে উন্নতি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২৫, ০৭:৪২

অ
ঢাকার বাতাসে উন্নতি

ছবি : সংগৃহীত

দুই দিন পর আবারও ঢাকার বায়ুমানে উন্নতি ঘটেছে। মঙ্গলবার (২০ মে) সকাল ৭টা ৪০ মিনিটে আইকিউএয়ারের সূচকে দেখা গেছে, শহরটির বায়ুমান সহনীয়।

এ সময় ৬৮ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৩৪তম। এর আগে, সোমবারও (১৯ মে) ‘অস্বাস্থ্যকর’ ছিল রাজধানীর বাতাস। 

এদিকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে মঙ্গলবার বায়ু দূষণের শীর্ষে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ (২৩৬), দ্বিতীয় স্থানে আছে পাকিস্তানের লাহোর (১৭১) এবং তৃতীয় স্থানে আছে ভারতের দিল্লি (১৫৮)। এ ছাড়া চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে আমিরাতের দুবাই (১৫৮) এবং চীনের বেইজিং (১৪৯)।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি’ বা গ্রহণযোগ্য মানের বায়ু, ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হয়। ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়। এর পরের স্কোর ৩০১-এর ওপরে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ বায়ু বলে বিবেচিত হয়।

  • এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন