Logo

জাতীয়

দুপুরের মধ্যে ৫ অঞ্চলে ঝড়ের আভাস

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৫, ০৯:৫০

অ
দুপুরের মধ্যে ৫ অঞ্চলে ঝড়ের আভাস

দুপুরের মধ্যে দেশের পাঁচ অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। বুধবার (২১ মে) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দুপুর ১টা পর্যন্ত সময়ের পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়, আজ দুপুরের মধ্যে রংপুর, ময়মনসিংহ, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে (পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে) ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এর আগে, মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক পূর্বাভাসে জানানো হয়, বুধবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

  • ডিআর/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন