২০২৪-২৫ অর্থবছরের ১১তম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে।
শনিবার (২৪ মে) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সভাকক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেকের সভা অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
সভায় উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরা যোগ দিয়েছেন।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজকের সভায় ১০টি প্রকল্প (নতুন ও সংশোধিত) অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়।
ডিআর/এমবি

