Logo

জাতীয়

শহীদ ওয়াসিমের জন্মদিনে যা বললেন হাসনাত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ১৯:২৪

অ
শহীদ ওয়াসিমের জন্মদিনে যা বললেন হাসনাত

শুক্রবার (৬ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ওয়াসিম আকরামের জন্মদিন। এ উপলক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি শহীদ ওয়াসিমের আত্মত্যাগ স্মরণ করেন। 

হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে লেখেন, ‘আজ বীর শহীদ ওয়াসিমের জন্মদিন। ওয়াসিমদের রক্ত আমাদের সবার ঋণ। যতদিন না ফ্যাসিবাদকে সমূলে উৎপাটন করা যাবে, ততদিন এই ঋণ শোধ হবে না।’

এই ছাত্রনেতা আরও লেখেন, ‘ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের প্রতিটি ধাপে শহীদ ওয়াসিমের আত্মত্যাগ আমাদের স্মরণ থাকবে। শুভ জন্মদিন, বীর শহীদ ওয়াসিম। এই আত্মত্যাগ অমর, এই সংগ্রাম আমাদের পথ দেখায়, দেখাবে।’

এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন