Logo

জাতীয়

বিডিআর হত্যাকাণ্ড দ্রুত পুনঃতদন্ত করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ০৭:২৮

অ
বিডিআর হত্যাকাণ্ড দ্রুত পুনঃতদন্ত করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : প্রতিনিধি

বিডিআর হত্যাকাণ্ডের বিচারও দ্রুত শুরু করা হবে। নতুন কমিটি গঠন করে বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

সোমবার (৪ নভেম্বর) রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মিদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্ত দিয়ে দেশে ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য নিয়ে আসে। এগুলো আমাদের জাতিকে ক্ষতিগ্রস্ত করছে। সীমান্ত দিয়ে যেন কোনো অবৈধ পণ্য প্রবেশ করতে না পারে। অবৈধ পণ্য প্রবেশের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স নীতি মানতে হবে। 

তিনি বলেন, অপরাধী যেই হোক কোনো অবস্থায় ছাড় দেয়া যাবে না। সে যত বড় প্রভাবশালী হোক। আগে অনেক প্রতাপশালী অপরাধীকে ছাড় দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, দেশের আলোচিত সকল হত্যাকাণ্ডের বিচার হচ্ছে। বিডিআর হত্যাকাণ্ডের বিচারও দ্রুত শুরু করা হবে। নতুন কমিটি গঠন করে বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত করা হবে।

রোহিঙ্গা অনুপ্রবেশে সম্পর্কে তিনি বলেন, দেশে রোহিঙ্গা অনুপ্রবেশে নিষেধ। মানবিক দিক বিবেচনায় তাদের প্রবেশ করতে দেয়া হয়। শুরুতে ১২ লাখ রোহিঙ্গা প্রবেশ করেছিল। এখন পর্যন্ত প্রায় ১৩ লাখ রোহিঙ্গা নাগরিক সীমান্তে বসবাস করছে। তাদের ফেরাতে উদ্যোগ নেয়া হবে।


ডিআর/এনকেবি/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন