পুলিশ সদস্য পরিচয়ে প্রতারণা থেকে সতর্ক থাকুন : পুলিশ হেডকোয়ার্টার্স
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৫ মে ২০২৫, ১৩:৫৬
ছবি : সংগৃহীত
পুলিশ সদস্য পরিচয়ে প্রতারণার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। রোববার (২৫ মে) পুলিশ হেডকোয়ার্টার্স এর এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগরের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সম্প্রতি প্রতারকচক্র বাংলাদেশ পুলিশের সদস্য পরিচয় দিয়ে পুলিশ অফিসারদের নাম ও ছবি ব্যবহার করে নানাভাবে প্রতারণা করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। সকলকে এ ধরনের প্রতারকচক্রের ব্যাপারে সজাগ ও সতর্ক থাকতে এবং তাদের ফাঁদে পা না দিতে অনুরোধ করা হচ্ছে।
বিবৃবিতে আরও বলা হয়, প্রতারকচক্রের বিরুদ্ধে পুলিশের আইনানুগ ব্যবস্থাগ্রহণ অব্যাহত রয়েছে। জনগণের নিরাপত্তা বিধানে বাংলাদেশ পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।
এনএমএম/এমআই

