Logo

জাতীয়

৪ দিনের রাষ্ট্রীয় সফরে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২৫, ১৪:১০

অ
৪ দিনের রাষ্ট্রীয় সফরে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা

চার দিনের রাষ্ট্রীয় সফরে আগামী ২৮ মে ভোরে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এই সফরে নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দেবেন তিনি। 

এ ছাড়াও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে ৩০ মে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে।

দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে সাতটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।

জাপান সফর শেষে অধ্যাপক ইউনূসের আগামী ৩১ মে ঢাকায় ফেরার কথা রয়েছে।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন