Logo

জাতীয়

মঙ্গলবার সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ বন্ধ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২৫, ২১:৫২

অ
মঙ্গলবার সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ বন্ধ

ছবি : সংগৃহীত

সচিবালয়ে মঙ্গলবার (২৭ মে) দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে। সোমবার (২৬ মে) রাতে এক বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ তথ্য জানিয়েছে। 

সোমবার (২৬ মে) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “অনিবার্য কারণবশত আগামী ২৭ মে মঙ্গলবার সচিবালয়ে সকল ধরনের দর্শনার্থীর প্রবেশ বন্ধ থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে যথাযথ সহযোগিতা করার অনুরোধ জানানো হচ্ছে।”

তবে ঠিক কী কারণে দর্শনার্থী প্রবেশ বন্ধ রাখা হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি মন্ত্রণালয়।

এনএমএম/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন