Logo

জাতীয়

সচিবালয়ে নিরাপত্তা জোরদার, সোয়াট-বিজিবি মোতায়েন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০২৫, ১১:৪৩

অ
সচিবালয়ে নিরাপত্তা জোরদার, সোয়াট-বিজিবি মোতায়েন

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর প্রতিবাদে চলমান আন্দোলনের মধ্যে সচিবালয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সকাল থেকে সচিবালয়ের আশপাশে মোতায়েন করা হয়েছে সোয়াট ও বিজিবি সদস্য।

সকালে দেখা যায়, সচিবালয়ের প্রতিটি গেটে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। কর্মকর্তা-কর্মচারী ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। সাংবাদিকরাও সকালে প্রবেশ করতে পারেননি।

এর আগে সোমবার (২৬ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। ‘অনিবার্য কারণে’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনায় রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এরইমধ্যে আন্দোলনরত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা গতকাল সোমবার টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ের ফটক আটকে বিক্ষোভ করেন। আজ মঙ্গলবারও তারা বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন।

এই অবস্থায় সচিবালয় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছেন উপস্থিতরা।

  • ডিআর/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন