Logo

জাতীয়

আগামী বছর হয়তো নির্বাচিত সরকার দেখব : শিক্ষা উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ১২:৩১

অ
আগামী বছর হয়তো নির্বাচিত সরকার দেখব : শিক্ষা উপদেষ্টা

শিক্ষা ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ‘স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশ ধনী রাষ্ট্রে পরিণত হওয়া সম্ভব না। এটার জন্য রাজনৈতিক সরকার দরকার। আমরা আগামী বছর হয়তো একটা নির্বাচিত সরকার দেখব।’

শনিবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) উদ্যোগে আয়োজিত এবিসিডি সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘অর্থনৈতিক ও আয় বৈষম্য এই মুহূর্তে বড় একটি দুশ্চিন্তার বিষয়। এই বৈষম্য দূর করতে মানসম্পন্ন শিক্ষা দরকার, যা থেকে অনেক দূরে রয়েছে বাংলাদেশ।’

তিনি  বলেন, ‘উন্নত বিশ্ব থেকে পাওয়া সুযোগ-সুবিধা অব্যাহত রাখার বিষয়ে আমরা পর্যালোচনা করছি। এখনো চলমান রয়েছে আলোচনা। এতে অনেক দেশই ইতিবাচক সাড়া দিয়েছে আমাদের সঙ্গে।’

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘বড় বড় সব কোম্পানিগুলোর টাকা বাইরে চলে গেছে। ব্যালেন্স সিটে অনেক টাকা থাকলেও ব্যাংকের সব টাকা বাইরে চলে গেছে।’

ওয়াহিদ উদ্দিন মাহমুদ আরও বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আমরা কীভাবে ইকুয়ালিটিতে যাব, সেটি ভাবতে হবে। মার্কেটে ইকনোমিক ইকুয়াল করতে হলে অর্গানাইজেশনাল স্ট্রেংথ দরকার।’

ডিআর/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন