Logo

জাতীয়

উপদেষ্টা পরিষদে বাজেট অনুমোদন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০২৫, ১৪:৪২

অ
উপদেষ্টা পরিষদে বাজেট অনুমোদন

উপদেষ্টা পরিষদে অনুমোদন পেয়েছে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট। বাজেটের আকার হচ্ছে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।

সোমবার (২ জুন) বিকেল ৩টায় রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে এ বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। 

তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় এ অনুমোদন দেওয়া হয়।

এদিন সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া এ বিশেষ সভা শেষ হয় দুপুর সাড়ে ১২টায়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, বৈঠকে বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট অনুমোদন করা হয়। সেই সঙ্গে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট ও অর্থবিল অনুমোদন করা হয়।

বৈঠকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদসহ অন্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশের ভিন্ন বাস্তবতায় এবার সংসদের বাইরে বাজেট উপস্থাপন করা হবে ভিন্ন আঙ্গিকে। অর্থ উপদেষ্টার বাজেট বক্তৃতা রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিসহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে প্রচার করা হবে।

২০২৫-২৬ অর্থবছরের এই বাজেট প্রস্তাব পাস হবে ৩০ জুন। ১ জুলাই থেকে শুরু হবে নতুন অর্থবছর।

ডিআর/ওএফ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় বাজেট ২০২৫-২৬

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন