Logo

জাতীয়

সচিবালয় ও যমুনা এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করলো ডিএমপি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুন ২০২৫, ২২:১৪

অ
সচিবালয় ও যমুনা এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করলো ডিএমপি

জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ ও পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নিষেধাজ্ঞা কার্যকর হবে সোমবার (৯ জুন) থেকে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

রোববার (৮ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬-এর ২৯ ধারা অনুযায়ী অর্পিত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এবং এর আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলো—যেমন হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড় ও মিন্টু রোড এলাকায় যেকোনো ধরনের রাজনৈতিক, সামাজিক বা ধর্মীয় জনসমাগম, প্রতিবাদ কর্মসূচি, মিছিল ও শোভাযাত্রা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

ডিএমপি জানিয়েছে, এই সিদ্ধান্ত জননিরাপত্তা, আইন-শৃঙ্খলা এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনে নেয়া হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলে বা বিশেষ প্রয়োজনে এ বিষয়ে ভবিষ্যতে নতুন নির্দেশনা দেয়া হতে পারে।

ডিআর/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডিএমপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন